
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাহুড়া দারুল কোরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল গত ৮ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মাস্টার আলী আক্কাস খাঁনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন, ঢাকা বাইতুর রহমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন, সৌদি আরব তায়েফের মসজিদে ফাতেমা রায়নাল হারিছি রহমাতুল্লাহি আলাই মসজিদের ইমাম, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ খাঁন।
বিশেষ ওয়ায়েজীন হিসেবে তাফসীর করেন, তবলছড়ি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল মালেক আশরাফী ও বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনসহ প্রমুখ।
মাহফিলের পৃষ্ঠপোষকত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার আলী আশরাফ খাঁন।
মাহফিলে বহু ওলামায়ে কেরাম তাসরিফ আনেন।
মাহফিলটির সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল কাহহার হৃদয়।





























