
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র খোলা রেখে গর্ভবতীদের এএনসি,পিএনসি, সাধারণ রোগী, শিশু ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে ছুটিকালীন সময়ে ৫২ জন সাধারণ রোগী, ২১ জনকে পরিবার পরিকল্পনা পদ্ধতি, ২২ জন শিশু,৩৯ জন এএনসি ও পিএনসি, ২৫ জন সেবাগ্রহীতাকে ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো: জাকারিয়া বলেন, টানা নয় দিনের ছুটিতেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে।





























