
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড়ঁ খেদমত কমিটির উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী এতিম গরিব অসহায় শিশুদের ফ্রি সুন্নতে খৎনা করা হয়।
দৌলখাড়ঁ খেদমত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা লোকমান হোসেন আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ পারভেজ হোসান, মাস্টার আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ শেখ ফরিদ, মাওলানা সাইফুল ইসলাম, যুবনেতা মুফতি মোহাম্মদ শহীদ,আব্দুর রহিম সহ প্রমুখ।
এতে এতিম অনাথ অসহায় ৪০ জন শিশুকে ফ্রি খৎনা করা হয়।
এতে সেবা প্রদান করেন লাকসাম সিগমা হেলকেয়ার হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মমিন।
সার্বিক সহযোগিতা করেন দৌলখাড়ঁ ইসলামিয়া ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম।





























