
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাশিপুর দক্ষিণ পূর্ব পাড়া হারুণ মাস্টারের বাড়ি সংলগ্ন আরত আলীর বাড়িতে গত ৭ জানুয়ারি দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১০ টি ঘর সম্পূর্ণ পুঁড়ে ছাঁই হয়ে গিয়েছে। এলাকাবাসী জানান দুপুর ১২ টার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় তবে এর কারণ জানা যায়নি। এলাকাবাসী সকলে একসাথে চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু এর পূর্বেই পাঁচ পরিবারের ১০ টি ঘর সম্পূর্ণ জলে যায়। যদি জানান যে আগুন নেবাতে সক্ষম না হতো তাহলে পুরা বাড়ীর শতাধিক ঘর আগুনে পুড়ে যেত। পরিবারগুলো হলো যথাক্রমে বিবি মরিয়ম স্বামী বেলাল হোসেন, লিটন মিয়া পিতা ফজলুল হক, সাদিয়া বেগম, প্রবাসী ফারুক মিয়া ও ইসহাক মিয়া। তাদের সকলের বসতঘর ও পাক ঘর সম্পূর্ণ অগ্নিকান্ডে ছাঁই হয়ে গিয়েছে। তৎক্ষণাত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তার সাথে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিল। তিনি জানান যে এ অসহায় পরিবার গুলোকে তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা করবেন।





























