
বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও থানা বিএনপি ১ নং সহ সভাপতি, ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক । তিনি এম পি প্রার্থী হওয়াতে সোনারগাঁও জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করলেন আল মুজাহিদ মল্লিক, তিনি একজন মানবতার
ফেরিওয়ালা। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে বশিরগাঁও গ্রামের বাসিন্দা আল মুজাহিদ মল্লিক রাজনীতির দীর্ঘ পথচলায় ছাত্রদল থেকে শহীদ জিয়াউর রহমান কে ভালো বেসে রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে বিএনপি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। তাছারা ২০০৮ সালে দলীয় আন্দোলনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও টিকে থাকার ইতিহাস তাঁকে করেছেন সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা। তিনি বলেন, “সোনারগাঁ থানা বিএনপির ঘাঁটি। এই আসনে ৮০ শতাংশ ভোট ধানের শীষে পড়বে বলেই আমার বিশ্বাস। তিনি
আরও বলেন, "আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছি। আজও আমাদের আন্দোলন চলছে। প্রতিশ্রুতি দিয়ে গা ঢাকা দেওয়াদের সময় শেষ। আমি জনগণের প্রতিনিধি হিসেবে সোনারগাঁও কে একটি মডেল জনপদে রূপান্তর করতে চাই।" আমি দুই বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। পরে উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে
যাচ্ছি।আওয়ামী লীগের শাসনামলে নানা দমন-পীড়নের মধ্যেও আল মুজাহিদ মল্লিক রাজপথে সক্রিয় থেকে দলের প্রতি তাঁর নিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রমাণ রেখেছেন। তিনি বলেন, "কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে। আমি সোনারগাঁও মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই, সোনারগাঁও বাসীর কাছে দোয়া চাই।





























