
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানসহ শতাধিক নেতাকর্মী।
ঘটনার পর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এই শহরে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের প্রতীক সব গুঁড়িয়ে দেওয়া হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।”
অন্যদিকে, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।”





























