
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টা পর শিক্ষার্থী সিয়ামের মরদেহ ভেসে উঠেছে।এর আগে বুধবার দুপুরে রায়পুরার পান্থশালা ফেরিঘাট থেকে নিখোঁজ হয় সিয়াম। নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছিলো।স্থানীয়রা জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে রায়পুরার পান্থশালা ফেরিঘাট এলাকায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামে সিয়াম। সাতার না জানার পরও বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দেয় সে। পরে একপর্যায়ে নদীতে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যায় নিহত সিয়াম।শুক্রবার সকালে সারে ৬টার দিকে নিখোঁজের প্রায় ৪০ ঘন্টা পর নদীতীরে তার মরদেহ ভেসে ওঠে। নিহত সিয়াম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।





























