শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

নেত্রকোণার বিশেষ শিখন কেন্দ্র বন্ধে অনিশ্চয়তায় চার হাজারের বেশি শিক্ষার্থী

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নেত্রকোণায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য চালু হওয়া বিশেষ শিখন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছয় মাস বাকি রেখেই বন্ধ হয়ে যায় এই কেন্দ্রগুলো। এই অবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে নেত্রকোনায় চালু হয়েছিল বিশেষ শিখন কেন্দ্র। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের আবারও শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে কাজ করছিলেন ২৮০ জন শিক্ষক।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিম ইকবাল, করোনার সময়ে পড়াশোনা বন্ধ হলেও এখন খালার বাড়িতে থেকে পড়ছেন বিশেষ শিখন কেন্দ্রে। তামিম ইকবালের মতো ঝড়ে পড়া অনেক শিক্ষার্থীই বিশেষ সুবিধায় আবারও ফিরেছেন শিক্ষা কার্যক্রমে। এর মধ্যে হতদরিদ্র শিক্ষার্থীদের সংখ্যাই বেশি।

প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে চলতি শিক্ষাবর্ষের ছয় মাস বাকি থাকতেই বন্ধ হয়ে যায় শিখন কেন্দ্রগুলো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।

ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি'র আওতায় পরিচালিত হতো শিখন কেন্দ্রগুলো। এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে বই, পোশাক ও শিক্ষা উপকরণ পান। পাশাপাশি কেন্দ্রগুলো ছিল হতদরিদ্র এবং অভিভাবকহীন শিশুদের জন্য ভরসার জায়গা। কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা বন্ধের শঙ্কায় রয়েছে অনেকেই।

শিক্ষা সংশ্লিষ্টদের দাবি, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে অভিভাবকরা জানান, প্রকল্পের মেয়াদ বিশেষ বিবেচনায় বাড়ানো অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া না হলে অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকবে।

জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিখন কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু শিক্ষার্থীর ঝরে পড়তে পারে।

নেত্রকোণা সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘কিছু শিক্ষার্থীর ঝরে পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের আরো উদ্যোগী হতে হবে যাতে আর কোনো শিক্ষার্থী যেন বাদ পড়ে। আমরা বাস্তবায়নকারী এনজিওকে বলেছি শতভাগ শিশুর ভর্তি বিষয়টি যেন তারা নিশ্চিত করে।’

নেত্রকোণার সদর, আটপাড়া, পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার মোট ২৮০টি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় চার হাজার ২০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। 

আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

এই সম্পর্কিত আরও খবর