
আব্দুল গফুর,
নন্দিগ্রাম( বগুড়া)প্রতিনিধি ঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাতদিনের কর্মসূচির শেষদিনে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম।
শনিবার বিকেলে উপজেলার দাশগ্রাম এলাকার গুচ্ছগ্রামে ঈদ সামগ্রী বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।
দরিদ্র পরিবারের নারী-পুরুষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাবের আহবায়ক মো. বকুল হোসেনের ব্যবস্থাপনায় কৈগাড়ী এলাকায় লাচ্ছা সেমাই, দুধ ও চিনি বিতরণ করে সাংবাদিকরা।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, আব্দুল গফুর, নাজমুল হাসান আনান, নুরুন নবী ইসলাম, সালমির ইসলাম প্রমুখ।





























