
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতা মতিউর রহমান মিলটন হার্ট অ্যাটাক করে বিছানাকাতর। খবর পেয়ে তাকে দেখতে যান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন।
গত মঙ্গলবার রাতে তিনি সরেজমিনে অসুস্থ নেতার চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন এবং সহায়তা করেন। বগুড়া শহরের পিটিআই মোড় এলাকায় ছোট ভাই মাহাবুব রহমানের বাসায় নিয়মিত থেরাপি নিচ্ছেন মিলটন। তিনি নন্দীগ্রাম উপজেলার দামরুল এলাকার বাসিন্দা ও ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি হার্ট অ্যাটাক করেছেন।
শয্যাশায়ী নেতাকে দেখতে গিয়ে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, দুঃসময়েও কারাবন্দি, অসুস্থ এবং অসহায় নেতাকর্মীসহ জনগণের পাশে থেকেছি, এখনও আছি। কেউ অসুস্থ বা সমস্যায় আছেন জানার পর বসে থাকতে পারি না, সময় পেলে ছুটে যাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ আঙ্গুর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক।





























