
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিন সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত ইফতার আয়োজন করে অ্যাডসভাইব পরিবার।
গতকাল বিকেলে পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে দোয়া অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনসহ পুরো মুসলিম বিশ্বের নির্যাতিতদের জন্য মোনাজাতের মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসুল্লিরা। ইফতারপূর্ব সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের প্রভাষক মেরাজ মোহাম্মদ নবী-উল ইসলাম।
তৌফিক খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটকড়ই কলেজের সাবেক প্রভাষক হাবিবুর রহমান, কোম্পানির প্রেসিডিয়াম সদস্য সুলতান মাহমুদ, মনসুর হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক আতাহার আলী খোকন, রাব্বি হোসাইন, ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ রানা প্রমূখ।





























