
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ)
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম জেলার নিয়ামতপুর উপজেলার এসিল্যান্ডের বাস ভবনে দুর্বৃত্তের গুলির মামলার ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে এবং হামলার রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি মধ্যরাতে নিয়ামতপুর থানাধীন উপজেলা চত্ত্বরে সহকারী কমিশনার (ভূমি)এর বাস ভবনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বন্দুক দ্বারা গুলি ছোড়ে এতে সহকারী কমিশনার (ভূমি) এর বাস ভবনের গ্লাস চার জায়গায় ছিদ্র হয়ে যায়। উক্ত ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে নিয়ামতপুর থানার মামলা নং-১৮, তাং-৩০/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০৭ পেনাল কোড রুজু করা হয়েছে।





























