
মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় করেছেন ইসি।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায়
জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত প্রমূখ ।
মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসি । এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দিয়ে সম্মান জানানো হয়।





























