শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

অবহেলায় জীর্ণ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমানী স্টেডিয়াম

প্রকাশিত:বুধবার ২০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ২০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে অবস্থিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর নামে নির্মিত ওসমানী পৌর স্টেডিয়াম অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে। ভাঙনের উপক্রম গ্যালারি, নেই প্যাভিলিয়ন, পোশাক পরিবর্তনের কক্ষ ও ওয়াশরুম। ঝড়-বৃষ্টিতে খেলোয়াড় ও দর্শকদের আশ্রয় নিতে হয় বাইরের দোকানে। ১৯৬৫ সালে নারায়ণগঞ্জ পৌরসভা আট একর ছাপ্পান্ন শতাংশ জায়গাজুড়ে মাঠ প্রতিষ্ঠা করে। স্বাধীনতার পর সেটিকে স্টেডিয়াম ঘোষণা করা হয়। ১৯৭৩ সালে পৌরসভার উদ্যোগে প্যাভিলিয়ন, ১৯৭৮ সালে শহর উন্নয়ন কমিটির উদ্যোগে গ্যালারি নির্মিত হয়; যা উদ্বোধন করেন তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৮৬ সালে জেলা ক্রীড়া সংস্থার অধীনে হস্তান্তরের পর এর নামকরণ হয় আতাউল গণি ওসমানীর নামে।

কোচ মাহমুদ হোসেন সুজন অভিযোগ করেন, ক্রীড়া সংস্থা মাঠ ভাড়া দেয় গার্মেন্টস কর্মীদের কাছে। এতে মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

কোচ দোলন বলেন, জায়গা দখল করে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হলেও তা অসম্পূর্ণ থেকে গেছে এবং বর্তমানে মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। 

ফুটবলার রাব্বি ভূঁইয়া জানান, ঝড়-তুফানে আশ্রয়ের জায়গা না থাকায় অবিলম্বে প্যাভিলিয়ন নির্মাণ প্রয়োজন।

একসময় শুকতারা, মহসীন, ডিএসএইচ, বাওয়া জুট মিলস, ডকইয়ার্ড, লক্ষ্মী নারায়ণ কটন মিলসসহ বিভিন্ন ক্লাব এ মাঠে ফুটবল লীগ খেলতো। 

শেখ আসলাম, বাদল রায়, মহসিন, সাব্বিরসহ জাতীয় তারকা ও বিদেশি খেলোয়াড়রা অংশ নিয়েছেন এখানে। এখানেই বেড়ে উঠেছেন আশরাফউদ্দিন চুন্নু, সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্নাসহ অনেক জাতীয় ফুটবলার।

ডিএফএ জেলা সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার সহিদ হোসেন স্বপন বলেন, আগে মানুষ টিকিট কেটে খেলা দেখতে আসতো, অথচ এখন মাঠটি পরিত্যক্ত। 

জেলা বিএনপি নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব নাদিম হাসান মিঠু অভিযোগ করেন, সংস্কারের বরাদ্দ অন্য জেলায় চলে গেছে। 

বাংলার ম্যারাডোনা খ্যাত সম্রাট হোসেন এমিলিও বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মতো জেলায় এমন স্টেডিয়াম অযোগ্য। ইনডোর স্টেডিয়ামের কাজ শেষ করতে টেন্ডার হয়েছে। মাঠের চারপাশে বাউন্ডারি ও নতুন গ্যালারি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ অর্থবছরে সম্ভব না হলে পরের অর্থবছরে করা হবে। ইনডোর স্টেডিয়ামে মাদকসেবীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর




ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম


এই সম্পর্কিত আরও খবর

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান