শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

অলিম্পিয়ান রোমান সানার আকস্মিক অবসর

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ আরচ্যারির পোস্টার বয় রোমান সানা আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি তিনি ফেডারেশনের কাছে একটি চিঠি দিয়ে তার সিদ্ধান্তের বিষয়টি জানান। 



বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচ্যারির কাজে দেশের বাইরে রয়েছে। দুবাই থেকে তিনি জানান, 'রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।'


রোমানের সঙ্গে ফেডারেশনের একটু দূরত্ব চলছিল বেশ কিছু দিন ধরেই। সেই অভিমানের সুরেই কি অবসরের সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’



রোমান সানার পারফরম্যান্স কিছু দিন যাবত ভালো যায়নি। ইরাকে এশিয়ান কাপ আরচ্যারিতে দলে ছিলেন না। সম্প্রতি র‌্যাংকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। টঙ্গীর জাতীয় দলের আরচ্যারি ক্যাম্প থেকেও চলে গেছেন। এই বিষয়ে আরচ্যারি ফেডারেশনের ট্রেনিং কমিটির কর্মকর্তা ফারুক ঢালী বলেন, ‘সে চিঠি দিয়েছে এবং র‌্যাংকিংয়ে অংশগ্রহণ করেনি৷ তার চিঠি গ্রহণ হবে কিনা সেটা নির্বাহী কমিটির সভার পর বলা যাবে।’


রোমান সানা সতীর্থ আরচ্যারের অসদাচারণের জন্য ফেডারেশন থেকে নিষিদ্ধ ছিলেন। ফেডারেশন পরবর্তীতে তার শাস্তি প্রত্যাহার করায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আবার ফিরে আসেন রোমান। এশিয়ান গেমসেও ছিলেন তিনি। 

রোমান-দিয়া জুটির হাত ধরে দেশে আরচ্যারি জনপ্রিয়তা পায়।


ফেডারেশনের সুযোগ সুবিধা ও নানা বিষয়ে রোমান প্রশ্ন তুলতেন। ব্যক্তিগত ও অভিমান কি কারণে সেটা জানতে চাইলে রোমানের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি৷ রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকী জাতীয় দলের আরচ্যার। তিনিও স্বামীর এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি। 


আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, 'আমি বিষয়টি শুনেছি। ফেডারেশন এই ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত প্রদান করবে। এটি খেলোয়াড়ের ব্যক্তিগত ও ফেডারেশনের বিষয়।’


২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন ছিল। ঐ অর্জনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তবে এবার প্যারিস অলিম্পিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফেডারেশন ওয়াইল্ড কার্ডের জন্য তার নাম পাঠায়নি (পারফরম্যান্স বিবেচনায়) এবং সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগও আর নেই সেই অর্থে তার জন্য। 


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ