শিরোনাম
লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

অ্যানথ্রাক্স আতঙ্কে রংপুরে কমেছে পশু বিক্রি, ক্ষতির মুখে খামারি-কৃষকেরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রংপুরের পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে পশু ও মাংসের বিক্রি ব্যাপকভাবে কমেছে। এ পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারি ও কৃষকেরা। 


স্থানীয় হাটগুলোতে গরু কিনতে আগ্রহী পাইকাররা এখন বাইরে থেকে আসছেন না। তিন উপজেলায় গরুর দামও কমে গেছে। কম দামে গরু বিক্রি করতে অনিচ্ছুক খামারিরা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন। তবে প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, আতঙ্কের কিছু নেই।


প্রাণীসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে পীরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে প্রায় ১০০টি গরু মারা গেছে। কিন্তু স্থানীয়দের মতে, মারা যাওয়া গরুর সংখ্যা এর চেয়েও অনেক বেশি।


প্রথমে পীরগাছার কয়েকটি গ্রামে অ্যানথ্রাক্স দেখা দেয়। কিছুদিন পর তা আশেপাশের আরও কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মাসের মধ্যেই কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলাতেও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। 


তবে এ দুই উপজেলায় অ্যানথ্রাক্সের কারণে গরুর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আগস্টের মাঝামাঝি থেকে পীরগাছা উপজেলায় প্রাণীসম্পদ বিভাগের টিকাদান কার্যক্রম শুরু হয়।


পীরগাছা উপজেলার পারুল গ্রামের খামারি মেহের আলী জানান, প্রথমে গরু, পরে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার পর স্থানীয়রা গরুর মাংস খাওয়াই বন্ধ করে দিয়েছেন। তাই কসাইয়েরাও এখন তেমন গরু জবাই করছেন না। তার খামারে ১২টি গরু আছে। এর মধ্যে পাঁচটি বিক্রয়যোগ্য, কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছেন না। ক্রেতা পেলেও দাম কম।


চৌধুরানী এলাকার খামারি গণেশ চন্দ্র সেন জানান, অ্যানথ্রাক্স আতঙ্কে আছেন স্থানীয়রা। আতঙ্ক না কমা পর্যন্ত ন্যায্য দামে গরু বিক্রি সম্ভব হবে না। তাই খামারিরা এখন লোকসানের মধ্যে পড়ছেন। বর্তমানে বাইরে থেকে পাইকাররাও আসছেন না।  


কাউনিয়া উপজেলার মধুপুর গ্রামের কৃষক নরেশ চন্দ্র বর্মণ বলেন, 'আমার তিনটি গরু আছে, একটি বিক্রি খুব জরুরি। হাটে নিলে দাম কম হওয়ায় গরুটি বাড়িতে ফিরিয়ে এনেছি। অ্যানথ্রাক্স আতঙ্ক চারদিকে ছড়িয়ে গেছে। অনেকেই এখন গরু পালন করতে অনীহা প্রকাশ করছেন।'


মাইটাল গ্রামের মুদি দোকানি হযরত আলী বলেন, 'অ্যানথ্রাক্স পশু ও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় আগস্ট মাস থেকে আমার পরিবার মাংস খাওয়া বন্ধ করেছে। গ্রামের অধিকাংশ মানুষ এখন গরুর মাংস খাচ্ছেন না। স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমরা অ্যানথ্রাক্স মোকাবিলায় সচেতন হয়েছি, আমি নিজেও মানুষকে সচেতন করছি।'


পীরগাছা এলাকার কসাই মিজানুর রহমান বলেন, 'অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার আগে প্রতিদিন তিনটি গরু জবাই করে মাংস বিক্রি করতাম। এখন একটি গরু জবাই করছি, তবুও অনেক মাংস বিক্রি হচ্ছে না। ভয়ঙ্কর এই রোগের কারণে আমিও আতঙ্কিত। শুধু সুস্থ গরু জবাই করছি। বাজারে মাংসের চাহিদা কম হওয়ায় আমিও খামারিদের কাছ তেমন গরু কিনছি না।'


কাউনিয়ার গরুর পাইকার ছকমল হোসেন বলেন, 'অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার কারণে বাইরে থেকে পাইকার আসছেন না। স্থানীয় পাইকাররা কৃষকদের কাছ থেকে গরু কিনলেও তা বিক্রি করতে পারছেন না। আমরা সুস্থ-সবল গরু কিনছি, কিন্তু আগের তুলনায় দাম কিছুটা কম।'


পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) একরামুল হক বলেন, 'শুধু কৃষকদের সচেতনতাহীনতার কারণে উপজেলার প্রায় শতাধিক গরু মারা গেছে। বিষয়টি জানার পর দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এর পর থেকে আর গরু মারা যায়নি। আমরা টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছি। এ পর্যন্ত ৫৩ হাজার ৪০০টি ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি, আরও ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদা দেওয়া হয়েছে।'


রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) আবু ছাইদ  বলেন, 'রংপুর জেলায় প্রায় ১৩ লাখ গবাদি পশু রয়েছে। ২৬ আগস্ট থেকে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার পশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। নতুন কোনো আক্রান্ত পশু পাওয়া যায়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। মসজিদ, মন্দির ও হাট-বাজারে সচেতনতামূলক কার্যক্রম চলছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা হয়েছে। মাঠপর্যায়ে আমাদের ১২টি মেডিকেল টিম কাজ করছে।'



আরও খবর




ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার হজ্জ কাফেলা'র চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন

রূপগঞ্জে এনসিপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সভা,মহাসড়ক অবরোধ'অপপ্রচারের অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু