
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, পাকুন্দিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল মনসুর, পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো.মোবারক হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সভায় গুরুত্বারোপ করা হয়।





























