শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

‘পেলের সঙ্গে তুলনা করা’ এন্ড্রিক যেন কোথাও নেই

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব যার কাঁধে বর্তায় সেই ভিনিসিয়ুস জুনিয়রও নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ছিলেন না। ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে সব আলো এসে পড়ছিল ১৭ বছর বয়সী বিস্ময় বালক এন্ড্রিকের ওপর। ব্রাজিলের স্বপ্নভঙ্গের ম্যাচে ভক্তদের চরম হতাশই করলেন ‘কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা’ এই তরুণতুর্কি।



উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে কোপা থেকে ছিটকে যাওয়ার ম্যাচে ২৪ বার বল স্পর্শ করে ১৫ বারই হারিয়েছেন এন্ড্রিক। ১৪টি ডুয়েলের জিতেছেন কেবল ৪টি। সতীর্থদের বাড়ানো তার ৫টি পাসের লক্ষ্যে ছিল কেবল ১টি, সেটাও কিক অফের পাস। উরুগুয়ের পোস্টে ৮৩ মিনিটে লক্ষ্যে শট নিতে পেরেছিলেন একটিই, যা ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি গোলরক্ষকের। 


এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন এন্ড্রিক, তবে খেলেছিলেন বদলি হয়ে। এবার মূল একাদশে নামেন গুরুদায়িত্ব নিয়ে। সুযোগ পেয়েও বিবর্ণ এন্ড্রিক। তার মতো বিবর্ণ পুরো দলই।



অথচ কোয়ার্টারের লড়াইয়ের আগে তার ওপর আশা দেখছিলেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, “আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমাদের দলে আরও একজন তরুণ খেলোয়াড় আছে, যে খেলার অপেক্ষায় রয়েছে। হয়তো সময় এখন এন্ড্রিকের জ্বলে ওঠার।”



আজ (রোববার) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে লাস ভেগাসে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের পুরো ৯০ মিনিটে কোনো গোল হয়নি। ফলে খেলা টাইব্রেকারে গড়ালে চূড়ান্ত ‘আপসেট’ দেখে ব্রাজিলিয়ানরা। 


এমন হারের পর নিজের হতাশা লুকাননি ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিকও। ক্লাব মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই তারকা বলেন, ‘আমি দুঃখিত, শুধু আমরাই নই, পুরো ব্রাজিলিয়ান গোষ্ঠীর মনের অবস্থা বুঝতে পারছি। এভাবে বিদায় মেনে নেওয়া কঠিন, তাও আবার পেনাল্টি শ্যুট আউটে। কঠিন হলেও আমরা মাথা উঁচু রাখতে চাই, কারণ আমরা ব্রাজিলকে আবারও তাদের শীর্ষস্থানে নিয়ে যেতে চাই। দুর্ভাগ্যজনকভাবে সেটি এখানে হয়নি।’


তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাব, প্রস্তুতি শুরু করবে পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে এবং আশা করি এই সময়ে ব্রাজিলিয়ানদের সমর্থন আমাদের পাশে থাকবে। আমরা জানি তাদের জন্য-ও বিষয়টা কঠিন, কিন্তু তাদের সমর্থনই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ