
পোরশা( নওগাঁ) প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁ পোরশায় মোট ১৩১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এর মধ্যে এসএসসিতে ৬৫১জন , দাখিল পরীক্ষায় ৫৯১ জন ও ভোকেশনাল ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবার উপজেলার ২ টি কেন্দ্রে এসএসসি , ১ টি কেন্দ্রে দাখিল ও আরও ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ এ কেন্দ্রে ৩৬৪ জন, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় বি কেন্দ্রে ২৮৭ জন, এসএসসি , নিতপুর দারুচ্ছুন্না ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯১ জন দাখিল ও কড়িদহ ভোকেশনাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৭২ জন পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রায়।
তিনি আরও বলেন,সরকারি বিধি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত এবং গ্রহণ করা হচ্ছে ।





























