
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় মোঃমিরাজ হোসেন(২২)নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টায় কাদের বেপারি বাড়ি সংলগ্ন নতুন রাস্তার মাথা রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিরাজ হোসেন উপজেলা চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাগা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।বর্তমানে
চর লরেন্স এলাকায় সেলিম মাস্টারে বাড়ীতে বাড়া থেকে বিভিন্ন জায়গায় চটপটি বিক্রি করতো।
স্থানীয়রা জানান তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টরট্রলিতে গাছের গুড়ি বোঝায় করে করইতলা এলাকায় ব্রিক ফিল্ডে যাচ্ছিলেন।
বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌছলে ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন পলাতক রয়েছে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























