
সাইফুল ইসলাম ফেনীপরশুরাম উপজেলা সরকারি প্রণোদনা হিসাবে আমন ধানের ফলন বৃদ্ধির জন্য উন্নত জাতের ধানের বীজ বিনামূল্যে ৬৪৫ জন কৃষকের জন্য ৫ কেজি করে ৩২২৫ কেজি বরাদ্দ হয়েছে ।ডি এ পি এবং এম ও পি সার বরাদ্দ হয়েছে ৬৪৫ জন কৃষকের জন্য প্রতি কৃষক ২০ কেজি করে ১২৯০০ কেজি।কিন্তু দুঃখের বিষয় হল সরকারি বরাদ্দকৃত উন্নত জাতের বীজ যথা সময়ে না পেয়ে আরো ১০-১৫ দিন আগেই কৃষকেরা লোকাল বাজার থেকে ক্রয় করে বীজতলায় বীজ বোপন করে। উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমানের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন দেরি হয়ে গেছে সত্যি তবে উপর থেকে যদি না আসে সে ক্ষেত্রে আমার করণীয় কিছুই নাই তিনি আরো বলেন এই দেরি হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কৃষকরা এই উন্নত জাতের বীজগুলা নিয়ে বোনার সুযোগ থাকে না।





























