
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯মার্চ) বিকালে নজিপুর পুঁইয়া হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নজিপুর পৌর শাখার আয়োজনে,সমবায়দল পৌরখার সভাপতি মিলন কাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, ৪৭ নওগাঁ -২ ( পত্নীতলা -ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপি'র সদস্য এবিএম মোজাহারুল হক (কমল)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়দল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান (সোহাগ), নজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম অহ্বায়ক, মোঃ মুর্তজা, যুগ্ম আহবায়ক এম আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী মন্টু।
আরও উপস্থিত ছিলেন পত্নীতলা থানা আহবায়ক কমিটির সদস্য সামাদ চেয়ারম্যান, মহিলাদল নেত্রী মৌসুমী, মৌ, ছাত্রদল নেতা রাকিবুল হাসান সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।





























