
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলার নির্মইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে ফুলবাগিচা
গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে
নির্মইল ইউপি'র প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা থানা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ , বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক চেয়ারম্যান ও পত্নীতলা থানা বিএনপির অন্যতম সদস্য মোঃ আতাউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের পক্ষ যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি, যুবদল , ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।





























