
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ নতুন ভোটারের সাথে মতবিনিময় করেন। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রনয়ন করা। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠ, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠ ভোটার তালিকা।নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপাদেষ্ট যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোন সময় রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন। এর আগে তিনি উপজেলার চাকির পশার ইউনিয়নের জোলা পাড়া গ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।এসময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























