
ফয়সাল আহমেদ, রাজবাড়ী।
রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।
(২ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার হওয়া ছাত্রলীগ ওই নেতার নাম সজিব মন্ডল। তিনি বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
তিনি নিষিদ্ধ ঘোষিত বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রবিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মন্ডল আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দীন জানান, ছাত্রলীগ নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।





























