
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ জয়নাল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে আরএমপির দামকুড়া থানাধীন হরিপুর ভাটাপাড়া অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দামকুড়া থানাধীন হরিপুর ভাটাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোসাদ্দেক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামকুড়া থানাধীন হরিপুর ভাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী বসতঘর ঘেরাও করে অভিযান পরিচালনা শুরু করলে ঘরের ভিতরে থাকা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশিকালে
পরিহিত লুঙ্গীর সামনের ডান কোচরে গোজা অবস্থায় একটি নীল রংয়ের পলি প্যাকেটের মধ্যে থাকা ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিএনসির সদস্যরা।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জয়নাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ১১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিএনসির একটি দল।
মাদক ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।





























