শিরোনাম
সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

রাজশাহীতে একমাত্র বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে তালা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গত এক বছর ধরে বন্ধ রয়েছে। হঠাৎ করেই কোনো সরকারি নির্দেশনা ছাড়াই বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। বিকেলে চিকিৎসা নিতে হলে এখন তাদের বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যেতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেবাটি চালু থাকলেও তারা দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্রটি বন্ধ অবস্থায় পেয়েছেন। অন্যদিকে রাজশাহী সিভিল সার্জন জানিয়েছেন, শুধু পবায় নয়, সারা দেশেই বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এটি চালু করতে হলে সরকারের পক্ষ থেকে নতুন রিফর্ম প্রয়োজন।

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে আউটডোরে মাত্র দুই টাকার টিকিট কেটে অন্তত ৭০০ রোগী চিকিৎসা নেন। তবে ২০২৩ সালের এপ্রিলে সরকারি উদ্যোগে বৈকালিক সেবা ২০০ টাকায় চালুর পর প্রাথমিকভাবে রোগীদের সাড়া পাওয়া গেলেও কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এপ্রিলে রোগী ছিল ৭২, মে মাসে ৯৪ জন, জুনে ৮৮ এবং জুলাইয়ে ৭৬ জন। এরপর হঠাৎ করেই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মাঠে গরু চরছে, প্রধান ফটকের পাশে বাঁধা রয়েছে পাঁচটি গরু। জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত না থাকলেও চতুর্থ শ্রেণির এক কর্মচারী দায়িত্ব পালন করছেন। বৈকালিক স্বাস্থ্যসেবার ভবনে তালা ঝুলছে, কাউন্টারও বন্ধ দেখা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, বৈকালিক সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকেন না। শহরের বেসরকারি হাসপাতালে বেশি পারিশ্রমিক পাওয়ায় এখানে বসা বন্ধ করেছেন। ফলে ৫ আগস্টের পর থেকে এখানে আর কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না।

রোগীরা বলছেন, বৈকালিক চিকিৎসা বন্ধ থাকায় তাদের বেশি খরচ বেড়েছে।

এনামুল হক নামের এক রোগী জানান, আগে বিকেলে এখানে কম খরচে ভালো ডাক্তার দেখাতেন। এখন না থাকায় আমাদের মতো গরিবদের চিকিৎসা করানো কষ্টকর হয়ে পড়েছে।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, আমি আসার পর থেকেই এটি বন্ধ দেখেছি। কিভাবে বন্ধ হয়েছে সেটিও বলতে পারবো না। আবার এটি যে চালু ছিলো সেটিও জানি না।

তিনি আরও বলেন, হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক আছে। তারা হয়তো রেস্ট নিচ্ছে। তবে বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ আছে।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, শুধু পবাতেই নয় সারা দেশেই এ সেবা বন্ধ আছে। রোগী আসে না তাই বন্ধ। সরকারিভাবে এটি বন্ধ করেছে কী না জানতে চাইলে তিনি বলেন, সরকারিভাবে এটি বন্ধ করা হয়নি। তবে এটি চালু করতে বা জনপ্রিয় করতে সরকারের পক্ষ থেকে রিফর্ম করা দরকার।





আরও খবর




সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ