
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যলয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় ডিএনসির উদ্যোগে জেলা কমকর্তা,পরিদর্শক ও উপপরিদর্শক এর সমন্বয়ে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৫৬ ধারা প্রয়োগ" শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ দ্রুত বিচার ট্রাইবুনাল মোহাঃ মহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান।
এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জ্বল মাহমুদ,মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অ.দা.) মাসুদ হোসেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান,জেলা কার্যলয়ের উপপরিচালক আলমগীর হোসেন,পরিদর্শক পারভীন আক্তার, উপ-পরিদর্শক হুমায়ুন কবির,সহকারী উপ-পরিদর্শক বায়েজিদ হোসেন, সিপাই হাবিবা খাতুন, সিপাই রাসেল ইসলাম, সিপাই বরকত ইসলাম ইমন, সিপাই মাসুদ রানা ও গাড়ী চালক মুনছুর রহমান উপস্থিত ছিলেন।





























