শিরোনাম
​জ্বালানি তেলের মাপে কারচুপি রোধে বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ 'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার হোতা নান্টুসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে র‍্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এর মধ্যে অভিযুক্ত নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূল হোতা। আর খোকন মিয়া এই মামলার ৩ নম্বর আসামি।

সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য তুলে ধরেন র‍্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়পাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল।

র‍্যাব অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার পরে কোনো আত্মীয়স্বজনের বাসায় না গিয়ে গোপনে তাঁরা ভ্যানযোগে নওগাঁর উদ্দেশে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তাঁরা রাতে আশ্রয় নেন। গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়পাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে আসামিদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানার পুলিশ। রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনিও ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। স্থানীয় বখাটেদের এই হামলার সময় তার ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ভর্তির পর আকরাম আলীর মৃত্যু হয়। তিনি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং পেশায় বাসচালক ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।


আরও খবর




​জ্বালানি তেলের মাপে কারচুপি রোধে বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত