
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ২৪-২৫ অর্থবছরের আওতায় ৫৮৮তম দলের পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়েছে। এসময় ৫৭৮ তম দলের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল ইমামদেরকে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও ন্যূনতম স্বল্প পুঁজির মাধ্যমে একটি ব্যবসা শুরু করার উদাত্ত আহ্বান জানান। এসময় রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডা. মো. আসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়াও অনুষ্ঠানে একশো জন ইমাম সহ ইমাম প্রশিক্ষণ একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





























