
রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধকল্প ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে দুরপাল্লার বাস, ট্রাকসহ আরো সকল যানবাহনের চালকদের সচেতন করে গাড়ি চালক ও যাত্রীদের সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার (২৯ জানুয়ারি ) সড়ক দুর্ঘটনা রোধকল্প ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের শুরুতে বিআরটিএ রাজশাহী সার্কেলের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওদাপাড়া আমচত্তরে গিয়ে শেষ হয়। এ সময় রাজশাহী বিআরটিএ’র উদ্যোগে রাজশাহী-নঁওগা মহাসড়কে বিভিন্ন বাস ট্রাকচালক,মাইক্রোসহ বিভিন্ন পরিবহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আবদুর রশিদ,পলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (টিআই) মো: আনোয়ার হোসেন,মোটরযান পরিদর্শক মো: আবুল কালাম আজাদ,সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান,উচ্চমান সহকারী ফরিদ আলম,সহকারী মোটরযান পরিদর্শক রকিবুল ইসলামসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।





























