
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে জেলা যুব উন্নয়নের অধিদপ্তর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে জেলা যুব উন্নয়নের অধিদপ্তর কার্যালয়ে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,সামাজিক কর্মকান্ডে যুবদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে,যুব’রা পারে সমাজকে বদলে দিতে। যুব’রা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে দুর্বার গতিতে এগিয়ে নিতে পারবে। আজকের যুবকেরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, মাদক ও উগ্রবাদ থেকে দূরে থাকতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের বোঝা। তারা দেশকে কিছুই দিতে পারে না। অনেক মেধাবী তরুণ মাদকের ছোবলে নষ্ট হয়ে গেছে। সবাইকে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানমসহ অন্যান্য সদস্যবৃন্দ।





























