
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।উপজেলা মডেল মসজিদ মোড় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা নাজমুল কবির বাদশাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট বোরহান খান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, শেখ ফিরোজ কবির, আলী আকবর সম্রাট, হুমায়ুন কবির হিমু, হিরক মনি, সরদার বাকীবিল্লাহ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শিকদার ওবায়দুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন, আ. হান্নান প্রমুখ।সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বোরহান খান বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমেই দেশ স্বনির্ভরতা অর্জন করতে পারবে। এজন্য সমাজের সব শ্রেণিকে এগিয়ে আসতে হবে।”প্রধান অতিথি হাফিজুর রহমান তুহিন বলেন, “দেশের প্রায় ৬০ শতাংশ জনগণ শ্রমজীবী। তাদেরকে মূলধারায় অন্তর্ভুক্ত করে রামপালে শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে।”





























