
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা। রামপালের ভাগা সুন্দরবন মহিলা কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বাংলদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত গত ২৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রামপালের ভাগা সু্ন্দরবন মহিলা কলেজের ৪ সদস্য বিশিষ্ট কমিটির নেত্রীগণ হলেন সভাপতি শামিরা শাম্মী কেয়া, সিনিয়র সহসভাপতি হয়েছেন ফারজানা ফেরদৌসি নদী, সাধারণ সম্পাদক হয়েছেন জান্নাতারা আক্তার পুষ্প ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারজানা আফরিন লিজা
সর্বপ্রথম দুই উপজেলার দুইটি মহিলা কলেজে ছাত্রদলের নব গঠিত কমিটির নেত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাংলদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ , উপজেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























