
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার
ধুবিল ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে ভিজিএফর চাউল সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০৮টি বস্তার ১০ কেজি করে চাউল ২ হাজার ৫শ’ ৪০ টি পরিবারে মাঝে এ চাউল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ইউনিয়ন প্রশাসক রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, ইউনিয়ন সচিব স্বপন কুমার, একাডেমিক সুপারভাইজার নুরনবী সরকার, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্যগণ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























