
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে রায়গঞ্জে হিন্দু সম্প্রাদায়ের জায়গা দখল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধামাইনগর এলাকায় এক হিন্দু সম্প্রাদায়ের পৈত্রিক সম্পত্তি এবং বসত বাড়ির জায়গা দখল করে বিশ্বনাথ মাঝি’র পরিবারের সদস্যদের কে গ্রাম ছাড়া করায় স্থানীয় এক আ: লীগ নেতা ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম গংদের বিরুদ্ধে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের মমতাজ মোড় এলাকার ভূক্তভোগীর বসতবাড়ির সামনের রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
এতে বক্তব্য রাখেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজীমদ্দিন (কাজী), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আব্দুস সামাদ শেখ, ভূক্তভোগী বিশ্বনাথ মাঝি, পরিমল মাঝি, কার্তিক মাঝি, সাবিত্রী রানী মাঝি,
রাকেশ মাঝি, শাহিন হোসেন, গ্রামবাসী ইব্রাহিম হোসেন ও আব্দুস সামাদ প্রমূখ।
বক্ততাগন অবিলম্বে বিশ্বনাথ মাঝি সহ সকল হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি ও অন্যন্যা জায়গা দখল মুক্ত করার দাবী জানান। সেই সাথে ভূমিগ্রাসী আ: লীগ নেতা, ইউপি সদস্য ফরিদুল ইসলামকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী ও এলাকাবাসী।





























