
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সমৃদ্ধি কৈশোর কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার ভুইয়াগাতী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তরা ডেভেলপমেন্ট পোগ্রাম সোসাইটি এর সমৃদ্ধি কৈশোর কর্মসূচির আওতায় এবং পল্লী কর্ম ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভুইয়াগাতী উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়কা ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভুঁইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।
এ সময় উপজেলা সমৃদ্ধি কৈশোর কর্মসূচির সহকারী সমন্বয়কারী কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. গোলাম কিবরিয়া, সমৃদ্ধি কৈশোর কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ উত্তরা ডেভেলপমেন্ট পোগ্রাম সোসাইটির উক্ত কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলায় ইউডিপিএস এর সমৃদ্ধি এর আওতায় সব বয়সী মানুষদের বিনোদন মুখী করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে।





























