
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার
সোনাখাড়া ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে ভিজিএফর চাউল সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে চাউল ২ হাজার ৩শ’ ১৭ টি পরিবারে মাঝে এ চাউল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ইউনিয়ন প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য
কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন সচিব এমদাদুল হক, ট্যাগ অফিসার উপজেলা উপসহকারী কৃষি অফিসার সেলিম রেজা, প্রতিদিনের দিনকালের প্রকাশক ও সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্যগণ, ছাত্র প্রতিনিধি, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























