শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক। এছাড়াও সংগঠনটির উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম, ফোরামের প্রতিষ্ঠাতা জাহানুর ইসলাম এবং বেরোবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি সেজুতি দাস মুমু। এরপর সংগঠনের অন্যান্য সদস্য এবং নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘সংস্কারের উত্তম এই সময়ে আমাদের পথনির্দেশনা হয়ে থাকবে তোমাদের কলমের খোঁচায় উঠে আসা লেখাগুলো।  গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন এক বেরোবি উপহার দিতে তোমাদের যৌক্তিক পথচলা অত্যন্ত প্রয়োজনীয়। চিন্তাশীল মানুষ তৈরি হোক, চিন্তাবিদ বাড়ুক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়ে উঠুক তোমাদের কলমের ছোঁয়ায়।’

সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম তরুণদের সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ লেখার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন। নবীন সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র শাখার সাধারণ সম্পাদক আ স ম নাহিদ এবং সভাপতিত্ব করেন শাখা সভাপতি হেলাল।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তরুণ লেখকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যা সৃজনশীলতা বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

/শুভ্র


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য

​২৪ মার্চ বরেন্দ্র কলেজ রাজশাহীর রুবি জয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব

জেরীন-মুনতাছির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম