শিরোনাম
টুয়া নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পোরশায় বোরো চাষীদের জ্বালানি চাহিদা পূরণে "নিতপুর ইউপি ফিলিং পোয়েন্ট" এর উদ্বোধন মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২ মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২ লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত পত্নীতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পত্নীতলায় অবৈধভাবে ডিজেল মজুদ: জেল ও জরিমানা
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

​রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) মেগা প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন উপাচার্য ডা. জাওয়াদুল হক। তিনি বলেন, একটি সুসংগঠিত অপরাধী চক্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরিত্রহননের উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

​বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগের জবাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​লিখিত বক্তব্যে উপাচার্য জানান, সংবাদে অভিযোগকারী হিসেবে ‘জেনিথ কর্পোরেশন’ ও ‘তাবাসসুম এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। কিন্তু এই দুটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণই করেনি।

উপাচার্য প্রশ্ন তুলে বলেন, ‘যেখানে কোনো প্রতিষ্ঠান দরপত্রেই অংশ নেয়নি, সেখানে তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ তোলা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

​উপাচার্য দাবি করেন, টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করতে না পেরেই একটি মহল ক্ষুব্ধ হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, জেনিথ কর্পোরেশনের মালিক আতাউর রহমান টিপু সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করে টেন্ডার ডাটা শিট (টিডিএস) পরিবর্তনের জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। বিশেষ করে বড় প্রকল্পের ক্ষেত্রে ‘স্পেসিফিক এক্সপেরিয়েন্স’ কমানোর জন্য এই চাপ দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মবহির্ভূত দাবি প্রত্যাখ্যান করায় গত বছরের ২৪ ডিসেম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের মাধ্যমে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়েছে।

ডা. জাওয়াদুল হক বলেন, ‘আমাকে শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসবের ডিজিটাল প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।’

​উপাচার্য আরও জানান, ‘এম জামাল কোং’ নামে অন্য একটি প্রতিষ্ঠানও একই ধরনের দাবি নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ করেছিল। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের কারিগরি ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে টেন্ডার প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দিয়েছে।

​ডা. জাওয়াদুল হক অভিযোগ করেন, সবখানে ব্যর্থ হয়ে একটি মহল এখন সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাকে পদচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, নিজেদের পছন্দের ব্যক্তিকে উপাচার্য পদে বসিয়ে অবৈধভাবে ঠিকাদারি কাজ হাতিয়ে নেওয়া।

​তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্প স্বচ্ছতার সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে। কোনো ধরনের হুমকি বা অপপ্রচারে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরে আসবে না। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

​সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যের পর উপাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আরও খবর




নারায়ণগঞ্জে গ্যাস পুনঃসংযোগের নামে টাকা দাবি, দালাল আটক

টুয়া নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে সংস্কার কমিশনের সদস্য ড. তারিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

মোহনগঞ্জে প্রভাবশালীর বাধায় বন্ধ সরকারি রাস্তার উন্নয়ন কাজ, দূর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরায় ২ হাজার ৪১৭ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান শুরু

নাঙ্গলকোটে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পোরশায় বোরো চাষীদের জ্বালানি চাহিদা পূরণে "নিতপুর ইউপি ফিলিং পোয়েন্ট" এর উদ্বোধন

মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২

মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

পত্নীতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য

​২৪ মার্চ বরেন্দ্র কলেজ রাজশাহীর রুবি জয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব

জেরীন-মুনতাছির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম