
আহবায়ক মাওলানা সাইফুল, সদস্য সচিব মাওলানা সাঈদ
পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করা দেশব্যাপী আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর পরশুরাম উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ফুলগাজী উপজেলা সভাপতি মুফতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে পরশুরাম দারুল আযহার মাদ্রাসায় এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুফতী আব্দুল আজিজ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
কমিটিতে আছেন আহবায়ক মাওঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, সদস্য সচিব মাওঃ ক্বারী সাঈদুর রহমান আশ্রাফী, যুগ্ম সদস্য সচিব হাঃ মাওঃ ইউনুস বিন ইউসুফ, সদস্য মাওঃ ক্বারী ইমাম উদ্দিন, হাফেজ আব্দুর রহিম পরশুরামী।
উল্লেখ্য, সংগঠনটি সারাদেশে নির্যাতনের স্বীকার খতীব, ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের কল্যানে কাজ করে দেশব্যাপী আলোচিত। সংগঠনটির চেয়ারম্যান মুফতী শামীম মজুমদার এবং মহাসচিব মুফতী শরীফুল্লাহ তারেকী।





























