
সঞ্জয় চৌধুরী,সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজসেবক সফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
পূর্ণমিলনীর সদস্য সচিব মোঃ ইফতেখারের পরিচালনায়, সাংবাদিক সাইফুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্হাপনায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ঠ শিক্ষানুরাগী, মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী,সাবেক অধ্যাপক নূরুল গনি চৌধুরী,সীতাকুণ্ড বাজার কমিটি ও জাপার সভাপতি রেজাউল করিম বাহার, অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক রুপন চন্দ্র দে, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক কাউন্সিলর রেহান উদ্দীন রেহান, সীতাকুণ্ড জামায়াতের মিডিয়া বিষয়ক সেক্রেটারী, সমাজসেবক আবুল হোসেন,সিনিয়র ফায়ার ষ্টেশন ইনচার্জ নূরুল আলম দুলাল, সাংবাদিক জহিরুল ইসলাম, অধ্যক্ষ ইমাম উদ্দিন,বিশিঁষ্ট সমাজ সেবক দিদারুল আলম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মামুন বলেন, কথাকলি উচ্চ বিদ্যালয়ের সুনাম লোকমুখে অনেক শুনেছি।
বিদ্যালয়টির এমন দূর্অবস্হা কেন, সরকারী কোন সহযোগীতা করার সুযোগ থাকলে আমি করার চেষ্টা করবো।আপনারা সকলে উদ্যোগ নিলে আমার বিস্বাস আবার স্কুলটির পূর্বের ন্যায় ফিরে আসবে। অনান্য অতিথি বৃন্দ তাদের বক্তব্য বলেন বিদ্যালয়টি চারপাশ প্রাকৃতিক খুব সুন্দর দৃশ্য। এই প্রথম বারের মত মিলন মেলার মধ্যে দিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার মান বৃদ্ধি হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিঁথি হিসেবে ছিলেন চবির রাসায়ন বিভাগের প্রফেসর ড,এম, ইমাম উদ্দিন ভূইয়া।





























