শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

সেমিতে প্রবল বৃষ্টির শঙ্কা, খেলা না হলে ফাইনালে ভারত!

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত ক্রিকেটের সমর্থক আর খোদ ভারতীয় দলের খেলোয়াড়রাই হয়ত এখন গায়ানার আকশের দিকে তাকিয়ে থাকবেন। সঙ্গে এই প্রার্থনাও করবেন, গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটাই যেন বৃষ্টিতে ভেসে যায়। কারণটাও খুব স্বাভাবিক, এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেই যে ফাইনালে চলে যাবে ভারত। যেখানে এরইমাঝে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে দক্ষিণ আফ্রিকা।  


এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে ২৫০ মিনিট। দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াবে ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে। 


রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত করে ২৯ জুন ফাইনাল আয়োজনের পক্ষে। আর এই ক্ষেত্রে সুপার এইটে যারা এগিয়ে ছিল, তাদেরকেই ফাইনালে দেখা যাবে। 



গায়ানার আবহাওয়া অবশ্য এখন ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। আজ বৃহস্পতিবারসহ আগামী কদিন সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। গত ২৫ এবং ২৬ জুন সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ২৭ তারিখেও বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। পূর্বাভাস বলছে, ‘সকালে বৃষ্টি এবং বিকেলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ মাইল বেগে বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি।’ 


আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকু ওয়েদার’ বলছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায় এবং তার আগে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে গায়ানায়। যেখানে বৃষ্টির সম্ভাবনা ৩৫ থেকে ৬৮ শতাংশ থাকতে পারে।


বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম অন্তত ৫ ওভার করে খেলতে হয়। যা বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট রাউন্ডে বাস্তবায়ন করা হয়েছিল। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভারে। অর্থাৎ বৃষ্টি বাগড়া দিলেও টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ তিনটিতে ন্যূনতম ১০ ওভারের খেলা সম্পন্ন হতে হবে। নির্দিষ্ট ওভারের খেলা সম্পন্ন হলে জয়-পরাজয় নির্ধারণ করা হবে ডিএলএস পদ্ধতিতে।



যদি সমস্ত প্রচেষ্টার পরেও ম্যাচটি না হয় এবং শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন, তাহলে এমন পরিস্থিতিতে ভারতীয় দল সুবিধা পাবে। ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যাবে রোহিতের দল। কারণ ম্যাচ না হলে আগের রাউন্ডের পয়েন্ট হিসাব করা হবে। ভারত সুপার এইট খেলেছে এক নম্বর গ্রুপ থেকে। যেখানে তিনটি ম্যাচ জিতেই শীর্ষে ছিলেন রোহিত-কোহলিরা, আর ইংল্যান্ড সুপার এইটে দুই নম্বর গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে। আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে ওঠে যাবে।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ