
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর গ্রামে অবস্হিত চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা কর্তৃক মনোনীত হয়েছেন, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সেক্রেটারী,সেনবাগ পৌর বিএনপির সদস্য,সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক,সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো: মফিজুল ইসলাম।
এ কমিটির সদস্য সচিব হয়েছেন পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেন ইকবাল,সদস্য হয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মো: ফখরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হাসান আল মামুন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত গত ২ ফেব্রুয়ারী ২০২৫ইং থেকে পরবর্তী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ভিপি মো: মফিজুল ইসলাম চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারী বৃন্দ।





























