
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
"বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিণত হবে উৎসবে" এ প্রতিপাদ্য বিষয়কে বক্ষে ধারণ করে ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর ঈদ পুনর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান। বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাচ ২০০০ এর রজতজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি সেনবাগ উপজেলা শাখার সাবেক সভাপতি, মো: আবদুল ছাত্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মো: আবুল খায়ের, সাবেক সহকারী শিক্ষক ও বর্তমানে এম.এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি আবদুল মোতালেব দুলাল, বর্তমান প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো: আবদুল মতিন, অভিভাবক প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ২০০০ ব্যাচের ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো: মহিফুল আলমসহ প্রমুখ।
সাবেক শিক্ষার্থী রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত ২০০০ ব্যাচ এর রজতজয়ন্তী অনুষ্ঠানের বিশেষত্ব ছিলো কোন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি ছাড়াই সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় শিক্ষকরাই ছিলেন অতিথি।
পরে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষাগুরুকে ২০০০ ব্যাচ এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেলেন সাবেক প্রধান শিক্ষক মো: আবদুল ছাত্তার, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মো: আবুল খায়ের, শিক্ষক মো: ছিদ্দিক উল্যাহ, চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল জলিল।
ব্যতিক্রমী এ আয়োজনের সকল আনুষ্ঠানিকতা শেষে রাতে অনুষ্ঠিত হয় জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





























