
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ছয়বাড়ীয়া নিবাসী সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান সারা (১৪) ও একই শ্রেণীর ছাত্রী উত্তর শাহাপুর নিবাসী সাদিয়া হাছান (১৪) গতকাল সোমবার দুপুর ১২ টায় স্কুল থেকে বের হয়ে এ দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়।
সম্ভাব্য সকল জায়গা ও আত্মীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় সোমবার রাতে সেনবাগ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি এই দুই শিক্ষার্থীর কোন খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
০১৮২৯৯৭৯৭৭৬
০১৭১২৬১৯৯৮৩





























