
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন এর ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী "আল আমিন" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তার পরিবারের পাশাপাশি পুরো গ্রাম এবং ইউনিয়ন বাসীর গর্ব হয়ে উঠেছে সে। তবে স্বপ্ন পূরণের পথে আর্থিক সীমাবদ্ধতা ছিল এক বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় "সৈয়দ হারুন ফাউন্ডেশন"এগিয়ে এসেছে শিক্ষাকে উৎসাহিত করার মহৎ প্রয়াসে- ভর্তির আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০% শিক্ষা বৃত্তি প্রদান করেছে, সৈয়দ হারুন ফাউন্ডেশন।
গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যান সমিতি এর দায়িত্বশীলদের অনুরোধে- আল আমিনের মায়ের হাতে এই সহায়তা তুলে দেন, ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং ইদিলপুরের স্থানীয় প্রতিনিধি সদস্য মাইন উদ্দিন।
সৈয়দ হারুন ফাউন্ডেশন বিশ্বাস করে- একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে থাকতে পারে না, শুধু টাকার অভাবে।





























