
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড থেকে নিরেপক্ষ ভাবে যাচাইকৃত ২৩ জন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন এর ২ জন স্বেচ্ছাসেবীর বিদায়ী সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়!
শুক্রবার (২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ। আরও উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি সিইও মোঃ আবদুস ছাত্তার, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুল মোতালেব দুলাল, সমাজ সেবী আবু ইউচুপ মজুমদার, দলিল লেখক মোঃ আলী হোসেন রতন, ব্যবসায়ী হারুনুর রশীদ, নিজামুল হক চৌধুরী, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ জাবের ও সদস্য সচিব মোঃ কাউছার আহমেদ সহ সকল সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ২ জন স্বেচ্ছাসেবী সাখাওয়াত হোসেন পিয়াস ও আনিসুর রহমান রানা কে বিদায়ী সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।





























