
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা ২৪ জুন বুধবার বিকেল ৩টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ওই সংগঠনের সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের জিপি এডভোকেট মাহবুবুল আলম রকীবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
এসময় সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ আব্দুল মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আনিসুজ্জামান, সদস্য সচিব এডভোকেট হারুন অর রশীদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জাহিদুল হক আধার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে এডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সাংগঠনিক সভায় আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।





























