
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
প্যালেস্টাইনের মুসলিমদের উপর ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে আজ ৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় শেরপুর শহরের থানা মোড় হতে একটি বিশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মার্চ ফর প্যালেস্টাইন এই শ্লোগানে শেরপুর শহরের বিভিন্ন স্কুল কলেজের কলেজ মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাসহ সর্বস্তরের সাধারণ জনতা এই মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়। মিছিলটি থানা মোড় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরচিত গণহত্যায় মুসলিম বিশ্বের নেতাদের চুপ থাকাকে কাপুরুষোচিত আচরণের নিন্দা জানান। এছাড়া এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসরাইলী পন্য বয়কটের ও আহ্বান জানানো হয়। এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা প্রকাশ করেন এবং ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।





























